২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৩| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইলে ভিজিএফ চাল পায়নি ১৫১ পরিবার

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪,
  • 109 Time View

নান্দাইলে পবিত্র ঈদ-আযহা উপলক্ষে দুস্থদের মধ্যে বরাদ্দকৃত ভিজিএফের চাল পায়নি উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের ১৫১ টি পরিবার।

বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভোক্তভোগীরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের এ অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২০জুন) বিকাল ৩ টায় বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী উত্তরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর খান শাহারিয়ার।

লিখিত বক্তব্য তিনি বলেন, ঈদ উপলক্ষে গত ১৫ জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার অস্থায়ী কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করেন। আমি ভিজিএফ কার্ডের তালিকাভুক্ত ভোক্তভোগীদের চাল উত্তোলন করার জন্য ইউপি কার্যালয়ে পাঠাই। কিন্তু ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন চাল না দিয়ে ভোক্তভোগীদের ধমক দিয়ে বিদায় করে দেয়।

এর ফলে ১৫১ জন ভোক্তভোগী ভিজিএফের চাল পাওয়া থেকে বঞ্চিত হয়। বর্তমানে ভিজিএফের চাল বিতরণের সরকারে ভাবমূর্তী নষ্ট করার ষড়যন্ত্র করছে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও করেন।

সংবাদ সম্মেলনের পাশে অর্ধশতাধিক ভোক্তভোগী ভিজিএফের কার্ড নিয়ে বিক্ষোভ করে চাল ফেরতের দাবি করেন।

ভোক্তভোগী কুশেদা খাতুন বলেন, ঈদ আইলেই চাল পাই এইবার কার্ড নিয়ে গেছি চেয়ারম্যান আমাকে ঘাড়ে ধরে বের করে দিছে। সকাল ৯ টায় গেছিলাম বিকাল ৩ টায় খালি ব্যাগ নিয়ে বাড়ি আইছি।

আবুল কাশেম খান নামের ভোক্তভোগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা জানান, চেয়ারম্যানের গুন্ডা বাহিনী আছে তারা কার্ড থাকার পরেও বের করে দিছে। কিছু বলা যায় না এদের কে। আমরা তো অসহায় মানুষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মন্ডল,
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ফরাজী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহার, শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমানসহ অর্ধশতাধিক ভোক্তভোগী।

এ বিষয়ে জানতে চাইলে বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ভোক্তভোগী কার্ডধারীরা আসতে দেরি করায় আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করে নতুন তালিকার মাধ্যমে চাল বিতরণ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ