২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৪, ২০২৩,
  • 392 Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে এক স্কুলছাত্রী (১২) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত বখাটে তিনবন্ধুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাঘারগাড়ী পুকুরপাড়ে গণধর্ষণের ঘটনা ঘটে।

আজ বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। বাবা হারা এতিম ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মামলার আসামিরা হলো- ধুন্দার দারোগা পাড়ার আমজাদ আলীর ছেলে সৌরভ (১৯), বাবু হোসেনের ছেলে বাদল (২৬) ও বুদ্ধি আলীর ছেলে বায়োজিদ (১৯)।

মামলার বিবরণে ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ঝড়-বৃষ্টি চলাকালে ধুন্দার স্কুলের পাশে একটি বাগানে ওই স্কুলছাত্রী আম কুড়াতে যায়। এসময় সেখানে অবস্থান করছিলো বখাটে তিনবন্ধু। তারা কিশোরীকে একা দেখতে পায়। ঝড় ও বৃষ্টির সময় আশপাশে লোকজন ছিলনা। আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে কিশোরীর পথরোধ করে আম চায় তিনবন্ধু। তাদেরকে আম দেওয়ার সময় কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক বাঘারগাড়ী পুকুরপাড়ে নিয়ে যায়।

সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় একজন এই ঘটনাটি দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে বখাটে বখাটেরা পালিয়ে যায়। পরে পুকুরপাড় থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ওই রাতেই স্কুলছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতভর অভিযান চালিয়েও কাউকেই গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। গণধর্ষণের শিকার স্কুলছাত্রীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ