২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পর্তুগালে বিএনপি’র (বেজা শাখা) সাধারণ  সম্পাদক নান্দাইলের মারুফ সরকার 

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪,
  • 113 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির –বেজা শাখায় মইনুল ইসলামকে সভাপতি ও নান্দাইলের মোহাম্মদ মারুফ সরকারকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা। ৮ জন উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ মোট ৯১ সদস্য বিশিষ্ট বেজা শাখা কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

মোহাম্মদ মারুফ সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এ বছরের ৩১ আগষ্ট পর্তুগাল বিএনপি বেজা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই কর্মী সভার পরে যাচাই বাচাই করে পর্তুগাল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়, নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পর্তুগাল সেন্ট্রাল বিএনপির কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নব নির্বাচিত নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে বেজা বিএনপি সু সংগঠিত হয়ে পর্তুগাল বিএনপির সাথে সক্রিয় ভাবে কাজ করবে।

পর্তুগাল বেজা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ সরকার বলেন- আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের নিয়ে কাজ করবো। পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট সহ পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ