১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৫| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু শিবির

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 135 Time View

লালমনিরহাটের পাটগ্রামে আদম ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে চোখের রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা- পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী বিল্লাহ, হাতীবান্ধা মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, বাউরা আলিম মাদ্রাসার সুপার ফজলুল হক ও আদম ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। অলাভজনক ও সামাজিক এ প্রতিষ্ঠানটি সেবামূলক কাজ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ