২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় রোমানাকে বিএনপি থেকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪,
  • 105 Time View

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কারণে রোমানা আহমেদকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের খবর জানা গেছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে রোমানা আহমেদকে বহিষ্কার করা হলো।

রোমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামি ৮ মে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ