১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 108 Time View

ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (সাবেক পিজি হাসপাতাল) প্রয়াত প্রফেসর ডাঃ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার শিলাসী নিজ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত ডা. এম এ হাদীর বাড়িতে শুক্রবার দিনভর বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দেশের খ্যাতিমান চিকিৎসকগণ দু:স্থ অসহায় ও সর্বস্তরের নয় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের পরিচালক মো. দেলোয়ার হোসেন স্বাস্থ্য ক্যাম্পের বিষয়ে জানান, সাবেক ভিসি প্রয়াত প্রফেসর ডা. হাদীর দুইজন ছেলে খ্যাতিমান চিকিৎসক। তারা প্রবাসে থেকে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন। এই স্বাস্থ্য ক্যাম্পটি আগামী দিনে সমৃদ্ধ হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।

প্রফেসর ডা. এম. এ হাদীর ১৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বিশেষ এই স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করা হয়।শুক্রবার বাদ জুম’আ মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ