১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৯| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 72 Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ইন্দুরপুল সংলগ্ন বাইপাস মোড় থেকে বিশাল র‍্যালি বের হয়ে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পটিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সম্মানিত সদস‍্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, চেয়ারম্যান শফিকুল ইসলাম জেলা বিএনপি নেতা আবদুল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, মাষ্টার জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি গাজী শাহজাহান জুয়েল বলেন, ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির অধিকার রক্ষার আন্দোলনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে। এ দিনটি আমাদের জাতীয় ইতিহাসে জনগণের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নানামুখী সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভাপতি ইদ্রিস মিয়া বলেন, দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের সংকট উত্তরণে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থেকে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সমাবেশে বক্তারা বলেন, ৭ই নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য দিন। এই দিনে সশস্ত্র ও অসশস্ত্র জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তি সুদৃঢ় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ