
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুজন কুমার সরকার,এসআই মোঃ ছাবিবুর রহমান।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।