২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:১৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৭, ২০২৩,
  • 342 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

সাঁতার জানত না। তবু গোসল করতে পুকুরে নামে স্কুলছাত্র ইমন (১৭)। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

আজ সোমবার (১৭ জুলাই) উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপুর এলাকার একটি পুকুর থেকে সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন দুপুর ২ টার দিকে সে গোসল করতে নেমে নিখোঁজ ছিল।

নিহত ইমন একই ইউনিয়নের সাহেরচর এলাকার আরিফ মিয়ার ছেলে এবং সাহেরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইমনসহ চারজন ফতেহ আলী শাহ (র.) মাজার সংলগ্ন হবি মিয়ার পুকুরে গোসল করতে নামে।

এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় ইমন। এরপর স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন নিহতের স্বজনরা। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সাঁতার না জানায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ