২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১৩| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে প্রশাসন ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩,
  • 274 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় শহরের শহীদ আইভি রহমান স্টেডিয়ামে ১০ ওভারের খেলায় টচে জিতে ব্যাটিং করেন উপজেলা প্রশাসন। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬রান করেন প্রশাসন। তার জবাবে সাংবাদিকরা ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করায় ম্যাচটি ড্র হয়।

৪৯ রান করে ম্যান অব দ্যা হন সাংবাদিক টিমের ক্যাপ্টেন রাফিউল আলম মঈন। এছাড়াও প্রশাসন টিমের ক্যাপ্টেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন করেন ৩২ রান।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ। সাংবাদিক টিমের সমন্বয়ক ছিলেন এসএ টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ