২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩৩| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 219 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে গিয়ে মোঃ নান্নু মিয়া (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুরে বেলাবো উপজেলার বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত নান্নু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মৃত হাফিজ খলিফার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু মিয়া প্রতিনিয়ত উপজেলার আমলাব বাজার থেকে কাঠ কিনে হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে তার দোকানে নিয়ে যায় এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন।

আজও অটোরিকশা ভরে কাঠ কিনে তার দোকানের উদ্দেশ্যে রওয়ানা দেন নান্নু মিয়া। পরে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কের তোতা মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় থাকা খানাখন্দের গর্তে অটোরিকশার চাকা আটকে রিকশাটি উল্টে যায়। এতে নান্নু মিয়া রিকশার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নান্নু মিয়ার ছেলে মাসুম বলেন, তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। কাজের জন্য আমলাব বাজার থেকে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি উল্টে চাপা পড়ে মারা যান তিনি ।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । অটোরিকশা উল্টে চাপা পরে একজনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ