২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৩| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে ১৩ মামলার পলাতক আসামি শফিক মনির গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৩১, ২০২৩,
  • 571 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে প্রতারণা ও জালিয়াতিসহ বিভিন্ন অপরাধের ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি এইচ এম শফিক মনিরকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ। অবশেষে প্রেমের ফাদেঁ ফেলে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ওসি মাকছুদুল আলম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় প্রেমের অভিনয় করে তার সাথে সম্পর্ক করে কৌশলে ঢাকার উত্তরা থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে শহরের ভৈরবপুর গ্রামের বাসিন্দা। সে গ্রামীণ ফোন কোম্পানির ভৈরবের প্রথম ডিলার ছিলো এর মধ্যে ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ২টি মামলায় পৃথক রায়ে ৫ বছর করে সাজা প্রদান করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে১৩ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ