২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০৫| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৩০, ২০২৩,
  • 377 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মাহিন মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া মাঠে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মাহিন মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের ভয়াসন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির ফাঁকে মাহিন বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল। জাল ধরার আগেই হঠাৎ বজ্রপাতে মাহিন জমির আইলে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ