২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ২:২৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩,
  • 319 Time View

শেখ মানিক, শিবপুর:

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ খ্রিঃ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ই অক্টোবর) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠ হতে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ