২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,
  • 299 Time View

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিস্কুট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতে রিফাত মোল্লা (১৮) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এই মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্ত রিফাত মোল্লা উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবের গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে।
অভিযোগের বিবরণী জানা যায়, ওই শিশুর মা গর্ভবতী হওয়ায় মুরগীবের বাবার বাড়িতে প্রায় এক মাস যাবত অবস্থান করছেন। ওই শিশুর নানার বাড়ীর পাশাপাশি রিফাতের বাড়ি হওয়ায় তাদের বাড়িতে আসা–যাওয়া করত সেই শিশু।

গতকাল বিকেল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে রিফাত।

এ সময় শিশুটি কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রিফাতকে আসামি করে থানায় মামলা করেন।

শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়জুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ