২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাধবদীতে বোর্ড মিলের বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৯, ২০২৩,
  • 231 Time View

নিজস্ব প্রতিবেদক:

মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নে “মাসুম বোর্ডমিল” নামে অবৈধ একটি শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সম্প্রতি শেখ শহীদুল্লাহ নামে এক ভুক্তভোগী ভগীরথপুর এলাকায় অবস্থিত কারখানাটি কর্তৃক পরিবেশ দুষণের হাত থেকে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরসহ নরসিংদী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর প্রাইমারী স্কুলের উল্টোদিকে অবস্থিত ”মাসুম বোর্ড মিলস” নামের ফ্যাক্টরীটি সরকারী অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ মালিকপক্ষ পরিচালনা করে আসছেন। এতে ইটিপি প্লান চালু না থাকায় ফ্যাক্টরীর কেমিক্যাল ও বর্জ্য মিশ্রিত পানি সরাসরি পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে ফেলা হচ্ছে।

অন্যদিকে ফ্যাক্টরীর বয়লার চালাতে অবাধে গাছপালা পুড়িয়ে সাবাড় করছে। এতে করে একদিকে যেমন বিষাক্ত বর্জ্যে দুষিত হচ্ছে নদের পানি, অন্যদিকে কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে স্থানীয় পরিবেশ। ফ্যক্টরীর কালো ধোঁয়ায় প্রায়ই অন্ধকার হয়ে যায় আশপাশের এলাকা, এছাড়াও প্রায়ই ছা্ই উড়ে গিয়ে পড়ে আশপাশের বাড়িঘরে।

এতে স্থানীয় লোকজন বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হলেও ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেনা।

অভিযোগকারী শহিদুল্লাহ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। বর্তমান সরকার একদিকে পাছ লাগানোতে সাধারণ মানুষকে উৎসাহ যোগাচ্ছে অন্যদিকে একটি মহল গাছপালা নিধনে মেতে উঠেছে। আর সেসব গাছপালা অবাধে পোড়ানো হচ্ছে ফ্যাক্টরীতে।

তিনি আরো জানান, উল্লেখিত মাসুম বোর্ডমিলে প্রতিদিন প্রায় ২০টন কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন প্রতিনিয়ত গাছপালা কমে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে তেমন কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। এ অবস্থা চলতে থাকলে ফ্যাক্টরীটির আশপাশের লোকজনসহ স্কুলের বাচ্চাদের শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে বলেও জানান তিনি।

এব্যাপারে জানতে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ