• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণপুরে আরডিআরএস বাংলাদেশ এর ৩০৬তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জালালাবাদ গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী ফুল মিয়ার ক্রয়কৃত জমিতে মাটি ভরাটের কাজে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক (কার্যক্রম নিষিদ্ধ) মুজিবুর রহমান ও তাঁর ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বাবা দ্বীন ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী ফুল মিয়ার চাচা আলী হোসেন মিয়া, বাবা দ্বীন ইসলাম, রতন মিয়া ও রইছ মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগস্ট রতন মিয়ার কাছ থেকে সাব-কবলা দলিলমূলে বৈধভাবে ১৮ শতাংশ জমি কেনেন প্রবাসী ফুল মিয়া।

জমি কেনার পর সেখানে মাটি ভরাটের কাজ শুরু করতে গেলে মুজিবুর রহমান, তাঁর ভাই মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজন বাধা দেন বলে অভিযোগ করেন তাঁরা।

পরিবারের অভিযোগ, গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা ফুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা দ্বীন ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

দাবিকৃত টাকা না দিলে জমিতে মাটি ভরাটের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এ ছাড়া কেউ সেখানে কাজ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এ ঘটনায় দ্বীন ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান, তাঁর ভাই মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অস্বীকার করে মুজিবুর রহমান বলেন, প্রায় ১৬ বছর আগে রতন মিয়ার সঙ্গে এওয়াজ বদলের মাধ্যমে জমি অদলবদল করা হয়েছিল।

তবে নিবন্ধিত দলিলে জমির দাগ নম্বরে ভুল থাকায় তিনি আদালতে মামলা করেছেন। জমির বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে বলে দাবি করেন তিনি। তবে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মুজিবুর রহমান ও তাঁর ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে দ্বীন ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা