• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
ত্রয়োদশ সংসদে জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে – স্পীকার তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ঢেউটিন ও নগদ অর্থ পেল ৫ পরিবার  নান্দাইলে বজ্রপাতে দুই কৃষকের দুই গাভীর মৃত্যু  প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের সাফল্য-তথ্য প্রতিমন্ত্রী শুভেচ্ছা বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান পাইকগাছায় জমি নিয়ে বিরোধে থানায় অভিযোগ কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ, ব্যবসায়ীর জরিমানা চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ সদস্য সচিব হান্নান  বেলাবোতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও মেধাবৃত্তি প্রদান

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুজ্জামান।

বুধবার (৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিজয়ীদের তালিকা প্রকাশ করে। জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব মো. আবু ইউসুফ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মোহাম্মদ রাশেদুজ্জামান বর্তমানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে গতানুগতিক কাজের বাইরে গিয়ে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে নতুন ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রধান শিক্ষক হিসেবে আমি শিক্ষকদের নিয়মিত পাঠদান, নিয়মানুবর্তিতা ও শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করি। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজেও শ্রেণি পাঠদান করি এবং শিক্ষকদের মানসম্মত পাঠদানে উৎসাহিত করি। এই স্বীকৃতি আমাকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা