২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টেডিয়ামে ১২ জনের মৃত্যুতে ফিফা প্রধানের শোক

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২১, ২০২৩,
  • 382 Time View

ক্রীড়া ডেস্ক: এল সালভাদরে ফুটবল ম্যাচে গতকাল ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন। মর্মান্তিক এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আজ এক বিবৃতিতে এল সালভাদরে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন ইনফান্তিনো। ফিফা প্রধান বলেন, ‘এল সালভাদরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা জানাচ্ছি। ফিফা, বিশ্ব ফুটবল সম্প্রদায়, এল সালভাদর প্রজাতন্ত্র, কনকাকাফ কনফেডারেশন, সালভাডোরান ফুটবল অ্যাসোসিয়েশন, প্রাইমারা ডিভিশন ডি ফুটবল আমরা সবাই এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’

গতকাল এল সালভাদরে হয়েছিল স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। আলিয়াঞ্জা-এফএএস ম্যাচ দেখতে দর্শকদের ছিল উপচে ভরা ভিড়। এন্ট্রান্স গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়েই পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন। আহত হয়েছেন ১০০ এরও বেশি। ন্যাশনাল সিভিল পুলিশ পরিচালক মরিসিও আরিয়াজা আজ সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ৯ জন মারা গেছেন মাঠেই। আর হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা গেছেন। সালভাদর ফুটবল দল এখন শোকাহত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ