১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 117 Time View

মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন, খেলাধুলায় গড়বে দেশ, মাদক করবে শেষ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(২৪ অক্টোবর) শুক্রবার বিকেলে বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব আচমিতা কটিয়াদী কিশোরগঞ্জ একাদশকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারিয়ে পাটুলী কিংস ফুটবল একাদশ জয় লাভ করে।

খেলায় উভয় দল ১টি করে গোল করায় খেলাটি অমীমাংসিত থাকে। অবশেষে টাইব্রেকারে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন গুলশানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান ও ছাত্রদল নেতা মোস্তাকিম মিরাজের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বিপ্লব বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, উপজেলা বিএনপির সদস্য ভিপি গোলাম মোস্তফা, পৌরসভা বিএনপির আহ্বায়ক অ্যাড. আঃ হান্নান,

উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল ফজল, উপজেলা ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ