২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:১৯| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশালে মতিন সরকারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩,
  • 257 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

শুক্রবার সন্ধ্যায় সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

এসময় মতিন সরকার বলেন, ‘দুঃসময়ে দলের এমপি ছিলাম, রাজপথে মার খেয়েছি, পুলিশের হামলায় আহত হয়েছি, জেল খেটেছি, তবু রাজপথ ছাড়িনি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের অপশক্তি মোকাবেলা করতে এখনও  রাজপথে আছি। আগামী নির্বাচনে এই আসন শেখ হাসিনার আসন, নৌকার আসন। এ বিজয় কেউ ঠেকাতে পারবেনা।’

সাখুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহের জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুনুর রশীদ সোহেল, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান কবির, ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সরকার জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপ-প্রচার সম্পাদক মোঃ শেখ মেহেদী হাসান রাসেল প্রমূখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ