২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 272 Time View

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় বিনামূল্যে এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে ১ম বারের মতো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে পাইকগাছার লক্ষীখোলায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সবুজের বাসভবনের সামনে একাডেমির নিজস্ব ভবনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ল ছিলেন এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইওর ঘনিষ্ঠ বন্ধু এইচ এম ইয়াসির আরাফাত।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুর রহমান, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির স্পোকেন ইংলিশ কোর্সের পরিচালক দ্বীন ইসলাম, শিক্ষক আব্দুর রহমান।

আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরিফুজ্জামান সবুজ বলেন, আমার এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

তিনি আরো বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মাধ্যমে কর্মসংস্থান করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহয়তা করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২০ জন শিক্ষিত বেকার যুবকদের অংশগ্রহণে একাডেমির কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, আসন সংখ্যা সীমিত হওয়ায় ২০ এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল এর মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ