• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণপুরে আরডিআরএস বাংলাদেশ এর ৩০৬তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আর্তমানবতার সেবায় রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরপুর ইউনিয়নের কামারিয়া বাজারে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে সংগঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম কামারিয়ার পরিচালক মুফতি আবুল হাসেমের সভাপতিত্বে এবং উক্ত মাদ্রাসার মুদাররিস মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল হক খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনুসিয়া ইশায়াতুল উলুম তালতলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা অলিউল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া বাবু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ওয়াজেদ আলী, মুফতি রোকন উদ্দিন কাসেমী, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক চয়ন, মজিবুর রহমান বাচ্চু, হারুন অর রশিদ সহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা