• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন 

নান্দাইলে চলন্ত সিএনজির সঙ্গে গরুর ধাক্কায় নিহত ১ আহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সঞ্চিতা রানী দাস (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় অপর দুই যাত্রী আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনায় ঘটনাস্থলে গরুটিও মারা যায়।

রবিবার (১৭ মে) দুপুর ১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুল্লি তারেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী
সঞ্চিতা রানী দাস সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুড়াটি গ্রামের দীপক চন্দ্র দাসের স্ত্রী।

সিএনজি দুর্ঘটনায় দুজন আহত হন তারা হলেন- নেত্রকোনা সদর থানার গাবড়াগাতি গ্রামের মো. ছন্দু মিয়া (৪৩), দুর্গাপুর উপজেলার দখিনাইল গ্রামের মোজাম্মেল হোসেন (৫৫)।

নান্দাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে – নিহত সঞ্চিতা রানী দাস নেত্রকোনার থেকে সিএনজি যোগে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। নান্দাইলের মুশুল্লি তারের ঘাট এলাকায় আসতেই সিএনজির সামনে গরু এসে দৌঁড় দেয়।

এসময় ঘটনাস্থলে নারী যাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক সঞ্চিতা রানী দাসকে মৃত ঘোষণা করেন। এদিকে সিএনজি দুর্ঘটনায় ঘটনাস্থলে গরুটিও মারা যায়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় এক জনের মৃত্যু হয়েছে দুজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা