• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  ত্রয়োদশ সংসদে জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে – স্পীকার তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ঢেউটিন ও নগদ অর্থ পেল ৫ পরিবার  নান্দাইলে বজ্রপাতে দুই কৃষকের দুই গাভীর মৃত্যু 

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এ স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম।

রবিবার(১০ মে) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা পেশাজীবীদের সম্মান রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান। মোঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ ইকরামুল কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ রইছ খান, মোঃ শাহ জালাল, মোঃ সায়েম সিদ্দিকী, মোঃ আরিফুর রহমান, মোঃ সবুজ হোসেন, আরিফুজ্জামান, শেখ সোহেল ও মোঃ সাইফুদ্দীন।

এছাড়াও ম্যানেজার্স ফোরামের পক্ষে বক্তব্য দেন মোঃ কারিমুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ ইনামুল কবির।

বক্তারা বলেন, মহামারি করোনার সময় সহ দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

তারা আরও বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত ও পেশাগত নিরাপত্তা প্রদানের জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা