• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণপুরে আরডিআরএস বাংলাদেশ এর ৩০৬তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১ মে, ২০১৮

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকসহ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন। ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বাস চালক রুবেল হোসেন (২২), বাসযাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক আহম্মেদ (২৮), ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা তোফায়েল আহম্মেদ সরকার (২৫) ও অজ্ঞাত নারী যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভালকার হবিরবাড়ি সিডস্টোর বাজারের পাশে দাঁড়িয়ে থাকা পিলার ভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

তিনি আরও জানান, আহত পাঁচজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- ঘাটাইলের শাহ আলম (২৮), জামালপুরের জসীম উদ্দিন (৩০), মুক্তাগাছার নুর মোহাম্মদ (২৫), জোবায়ের (২২) ও আল আমিন (২৫)।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা