• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণপুরে আরডিআরএস বাংলাদেশ এর ৩০৬তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জালালাবাদ গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত ‎নোবিপ্রবি রয়েল ইকোনমিক্স ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন ত্রিশাল সরকারি নজরুল একাডেমির শতবর্ষ উৎসবের নিবন্ধন চলছে বজ্রপাতে অসুস্থ ১৮ ছাত্রী হাসপাতালে নান্দাইলে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ 

মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজার বৃক্ষরোপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, অর্জুনচর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় ছয় ঋতুর দেশ এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময়ই তীব্র গরম অনুভূত হচ্ছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, বন্ধ্যত্বের হার বাড়ছে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা