নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: নান্দাইল উপজেলার অধীনস্থ ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক (আংশিক) কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার কে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোমতাজুল হাসান সোহেল ও মোস্তাকিম হোসেন হান্নান কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী এমপি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির।
কমিটিতে আব্দুস সালাম সিকদার খোকন কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন- আব্দুল কাদির, তোফাজ্জল হোসেন, ডাঃ আমির উদ্দিন ও চাঁন মিয়া।
৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেন – যুগ্ম-আহ্বায়ক এডভোকেট সাদেক হোসেন,আবুল হোসেন আবুল, আব্দুল মান্নান মিন্টু মেম্বার,হাজী আব্দুল মালেক লিটন,সিরাজ উদ্দিন ও ডা: জুয়েল।