• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

নান্দাইলে খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

শনিবার (২ আগস্ট) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক নজরুল ইসলাম এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে ফজলে আরাফাত হৃদয় বলেন, “সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সবাই স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে এগিয়ে আসব এবং একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। কোনো ষড়যন্ত্র হলে ছাত্রদল তার সমুচিত জবাব দেবে।”

কর্মসূচি শেষে আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা