• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

ফারিহা হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিএম বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাক।

এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রতিমা সরকার, সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল খান, সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট, সহকারী অধ্যাপক নিগার সুলতানা ও সহকারী অধ্যাপক সজীব আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষাজীবন শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক আজীবন থাকবে। পেশাগত জীবনে তারা যেখানেই থাকুক, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পাশাপাশি নিজেদের কর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।

তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিষয়। উপকূলীয় অঞ্চল হিসেবে নোয়াখালীর মানুষকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। তাই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পেশাগত জীবনের পাশাপাশি এ অঞ্চলের মানুষের কল্যাণেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সরকারকে সহযোগিতা করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিদায়ী ১০ম ব্যাচের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা