• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণপুরে আরডিআরএস বাংলাদেশ এর ৩০৬তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজারে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মো. শামছুল হকের ক্রয়কৃত জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আবু হানিফা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শামছুল হক বিএনপির মহাসচিব(ভারপ্রাপ্ত) রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আবু হানিফা ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। তবে বিএনপি নেতা আবু হানিফা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য শামছুল হক ১৯৯৫ সালে মাইজবাগ বাজারে সাফ কাওলা মূলে আব্দুল মন্নাছ ও আব্দুল আজিজের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন। এদিকে গিয়াস উদ্দিন ও আইযুবুদ্দিন আব্দুল মন্নাছ ও আব্দুল আজিজের কাছে জমি ক্রয় করে দেন। পরবর্তীতে শামছুল হকের কাছে তারা জমি বিক্রি করে দেন। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আবু হানিফা জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিবের মাধ্যমে সালিশ দরবার হলেও মীমাংসা হয়নি। পরবর্তীতে ভুক্তভোগী শামছুল হক ঈশ্বরগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন গত ৭ মাস আগে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে আবু হানিফার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেয়। এদিকে শামছুল হকের আবেদনের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ এ.কে.জেড. আলম শিমুল স্থিতাবস্থার আদেশ দেন। অভিযোগ উঠেছে, স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিএনপি নেতা আবু হানিফা জোরপূর্বক জায়গা দখলে নিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করছেন। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো ফয়সালা করেনি।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পাশে মাইজবাগ বাজারে দক্ষিণ পাশে  নির্মাণাধীন দোকানের সামনে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। তার পশ্চিম পাশে ইট দিয়ে ঘর নির্মাণ করছেন মিস্ত্রিরা। তার পাশে বিএনপি নেতা আবু হানিফা ও তার লোকজন পাহারা দিচ্ছেন। প্রায় ১০ শতাংশ জায়গাজুড়ে দোকানপাট তৈরি করা হচ্ছে। সংবাদকর্মী আসছে শুনে সামনে এসে নিজের জায়গা সম্পর্কে অবহিত করেন তিনি।

ভুক্তভোগী শামছুল হক বলেন, আমি ৩২ বছর আগে জায়গাটি ক্রয় করেছি। সে থেকেই ভোগদখলে ছিলাম। ৫ আগস্টের পর আবু হানিফা ক্ষমতার অপব্যবহার করে আমার প্রায় ১০ শতাংশ জায়গা দখলে নিয়ে প্রকাশ্যে দোকানপাট নির্মাণ করছে। প্রতিবাদ করলেই আমাকে হুমকি দেয়। আমি আমার সম্পত্তি ফেরত চাই। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের কাছে গিয়েও বিচার পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে মো. আবু হানিফা বলেন, বিআরএস মূলে আমার নিজস্ব জায়গায় দোকান নির্মাণ করছি। কারো সম্পত্তি দখল করিনি এবং কাউকে হুমকিও দেইনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা