• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল।

সভায় গ্রাম আদালতের সকল সুযোগ-সুবিধা নিয়ে জনগণের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান কামাল উদ্দিন গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে সকলের মাঝে আলোচনা করেন এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সকল মামলা ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে নানা প্রশ্ন করেন। উক্ত প্রশ্নের উত্তর দেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) মো. ফিরোজ জুয়েল।

তিনি বলেন, তিন লক্ষ টাকা পর্যন্ত সমপরিমাণ দেওয়ানী ও ফৌজদারী সকল মামলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা যাবে। এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীসহ উপস্থিত সকলে গ্রাম আদালতের সকল সুযোগ-সুবিধা ও এখতিয়ার নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা