• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সেবার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরহরী গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নূরসেবা ফাউন্ডেশন’।

শীতের আগমনকে সামনে রেখে শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনের সদস্যরা পুরহরী গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে অসহায় ও শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল পৌঁছে দেন। বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগে উপকৃত হন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ।

এ সময় সংগঠনের সদস্যরা জানান, শীতের শুরুতেই অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবং শীতার্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

তারা আরও বলেন, মানবতার সেবায় এবং অসহায় মানুষের কল্যাণে নূরসেবা ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। সংগঠনের এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।
মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে—এই প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চায় নূরসেবা ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা