১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩,
  • 438 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা মোড় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক-প্রকাশক এবিএম আজরাফ টিপু, বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশন (বিইএমইএ) এর জয়েন্ট ফাইন্যান্স ডিরেক্টর শরীফ উদ্দিন খান মোমেন।

এছাড়াও সময় টিভির নরসিংদীস্থ স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, যমুনা টিভির প্রতিনিধি আইয়ুব খান সরকার, কালের কন্ঠের মনিরুজ্জামান মনির, চ্যানেল আই এর সুমন রায়, প্রথম আলোর প্রণব কুমার দেবনাথ, ডেইলি স্টারের জাহিদুল ইসলাম জাহিদ, নিউজ ২৪ এর প্রতিনিধি হৃদয় খান, দৈনিক বাংলার প্রতিনিধি খন্দকার শাহিন, আরটিভির নূরে আলম রনি, দৈনিক করতোয়ার বিশ্বনাথ পাল, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তুষার মিত্র, আজকের পত্রিকার মনোহরদী প্রতিনিধি জাহিদুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান।

বাংলাদেশের সংবাদপত্র জগতে করোনা মহামারির সময়েও প্রকাশনা শুরু করে তৃতীয় স্থান দখল করা বিরাট চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বক্তারা। নানা শ্রেণির পাঠকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে বলেই পত্রিকাটি প্রথম সারিতে অবস্থান করতে পেরেছে বলে মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ