১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
  • 5 Time View

আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল বিকেলে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি শফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান।

এতে বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দীন, বিভাগীয় শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, সহ সম্পাদক ইব্রাহীম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব প্রমুখ।

সভায় প্রধান অতিথি নাজিমুর রহমান বলেন, মে দিবসের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে। পৃথিবীতে একমাত্র এই দিবসটি একযোগে উদযাপিত হয়ে থাকে, আর কোন দিবস এভাবে উদযাপন করা হয় না। এতে প্রমাণ হয় যে, শ্রমিক শ্রেণির ঐক্য অনেক দৃঢ় ও মজবুত।

আজ থেকে ১৪০ বছর পূর্বে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে ক্ষুদ্র একটি কারখানা থেকে শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে সংগ্রাম শুরু হয়। এটিই আজ সারা বিশ্বব্যাপী যথাযথ সম্মানের সহিত পালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিএনপির সকল অঙ্গসংগঠনসহ দিবসটিকে যথাযথ সম্মানের সহিত উদযাপন করার উদ্যোগ নিয়েছে।

কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আগামী ১ মে চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল অঙ্গসংগঠনসহ শ্রেণি পেশার সবার উপস্থিতি কামনা করছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, স্থানীয় বিএনপি ও জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিমুদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ