১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 32 Time View

খুলনার পাইকগাছা উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ পানি নিশ্চিতকরণ শীর্ষক প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত হয়েছে।

জিওবি ও ইউনিসেফের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের সমাপনী উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিআরসি-এর এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইপিআরসি ঢাকা অফিসের মহীদুল ইসলাম, পীযুষ কান্তি মণ্ডল, মো. ইউনুছ আলী, ইউপি সচিব মো. ফারুক হোসেন সরদার, মো. জাবেদ ইকবাল, মো. তৈয়বুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে লস্কর ও কপিলমুনি ইউনিয়নকে আর্সেনিকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিদের মাঝে সনদপত্র ও স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকাবাসীর মধ্যে আর্সেনিকজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপদ পানির ব্যবহার নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ