• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত

গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছর বয়সি শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে ফারুক মোল্লা (৩১)। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা পলাতক রয়েছেন।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাসায় ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকুরি করতেন। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি একই এলাকার ফজলু মিয়ার বাড়ি ভাড়া নেন। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের ক্ষতি করার কথা বলে হুমকি দিতেন। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ফারুক মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার ওই রায় দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা