১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

মনোহরদীতে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩,
  • 273 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার করতে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় এই মেলার আয়োজন করে।

মেলায় উপজেলার ১০ টি প্রতিষ্ঠান ১০ টি বিষয় উপস্থাপন করেন এবং তাদের উপস্থাপনা দেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী ছুটে আসে।

দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপ পরিচালক এ.এস.এম আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. মোবারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, একাডেমি সুপারভাইজার আব্দুল জলিল।

এছাড়াও উপজেলার ৭২ টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপার উপস্থিত ছিলেন। মেলা শেষে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সঙ্গে প্রধান অতিথি মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ