• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে  গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন

নান্দাইলে  গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আচারগাঁও ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়েছে। ১৭ নভেম্বর আচারগাঁও ইউনিয়ন পরিষদে

ভিডিও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন  নান্দাইল উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম এবং আচারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. স্বপন মিয়া। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুযোগ পান। তাই গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে ইউপি সদস্য মো. স্বপন মিয়া বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষ যেন গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনে এ সেবা গ্রহণ করতে পারেন, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।ভিডিও শো শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা