• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে কৃষক কৃষাণীদের দিনব্যাপী GAP সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত  পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ  নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ২১জন তরুণ-তরুণী সাংবাদিকদের সাথে চট্রগ্রাম জেলা পুলিশ সুপারের মতবিনিময়

পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:খুলনার পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদ সদস্য ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা