• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

খুলনার পাইকগাছায় বনবিবির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন শুক্রবার পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।

বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, ভিডিপি সদস্য সাফিয়া আক্তার সপ্না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক আহম্মেদ আলী বাচা, শাহিনুর রহমান, গনেশ দাশ, কার্তিক বাছাড় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকাশ, বাতাস, জল, উদ্ভিদজগত ও প্রাণীজগত সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। এগুলির কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। প্রকৃতি না বাঁচলে মানবজাতী বিপন্ন হবে। পৃথিবীতে খাদ্য, জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখতে প্রচুর গাছ লাগাতে হবে। তাই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।

প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে মানবসভ্যতা। এই সত্যকে উপলব্ধি করে অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় গাছের চারা ও পাখির জন্য মাটির তৈরি বাসা বিতারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা