• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন 

পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় ২৩ নং পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টায় ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব জোয়ার্দার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবুল হাসান।

এসময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি চিকিৎসক নারায়ণ চন্দ্র মন্ডল, নিজেদের করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, নিজেদের করির কর্মী রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী রোকেয়া বেগমসহ স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলনের ফলে এলাকার পরিবেশ, কৃষি জমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে একদিকে যেমন ফসলি জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে সুপেয় পানির সংকটও বাড়ছে। দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ ও কৃষি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এলাকার স্বার্থে অবৈধ লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা