• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

ত্রিশালে ব্র্যাকের কৃষক মাঠ স্কুল উদ্বোধন ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি) উদ্যোগে “ব্র্যাক কৃষক মাঠ স্কুল” উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে কৃষকদের বস্তায় আদা চাষের আধুনিক ও লাভজনক পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ এবং কৃষি বীজ বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) ত্রিশাল উপজেলার কাজির শিমলা দেওয়ানিয়া বাড়ি গ্রামে বৈলর ব্রাঞ্চ অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “জানবো কৃষি, করবো চাষ; পুষ্টি পাবো বারো মাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. ছাদেক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কৃষক মাঠ স্কুলের উদ্বোধন করেন বৈলর শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোছা. নুপুর আক্তার।

উদ্বোধন শেষে কৃষকদের বস্তায় আদা চাষের আধুনিক, সহজ ও লাভজনক পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন, শস্য নিরাপত্তা বিমা, গবাদিপ্রাণী সুরক্ষা বিমা এবং ফিস ফার্মিং বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাকের সম্প্রসারণ অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মো. হাসিবুর রহমান ভূঁইয়া এবং কৃষিবিদ মো. ইয়াসিন। তারা বলেন, অল্প জায়গা ও স্বল্প খরচে অধিক উৎপাদনের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মধ্যে ৩ জনকে বস্তায় আদা চাষের উপকরণ এবং ৩০ জনকে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ মাঠ স্কুলের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ কৃষকদের কৃষিভিত্তিক আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা