• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: কৃষি ও কৃষকের কল্যাণে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয়ে ‘ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন’ নরসিংদী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের সৈয়দপুর মোহাম্মাদিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার মাঠে উক্ত সংগঠনের আয়োজিত এক কমিটি গঠন ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নরসিংদী জেলার ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর আগের ও পরের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করিয়া এই কমিটি ঘোষণা করা হয়। ​সভায় জেলার কৃষি উপকরণ ব্যবসায়ী, বালাইনাশক পরিবেশক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​নতুন কমিটি ও নেতৃত্ব ​উপস্থিত সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে আগামী মেয়াদের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অটোক্রপ কেয়ার লিঃ মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমকো এগ্রিকালচারাল ইন্ডা মোঃ মাসুম বিল্লাল।

সিনিয়র সহ-সভাপতি বায়ার ক্রপ সাইন্স লিঃ মোসাঃ সাইকা তাসনিম, সহ-সভাপতি আহসান উল্লা মৈশান, মোঃ কোহিনুর, মোঃ ইসমাইল হোসেন,মোঃ রায়হান, মোঃ মহসিন বিশ্বাস রিংকু,মোঃ শিহাব উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ,মোঃ নাদিম হায়দার শুভ,সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ,মোঃ ওমর ফারুক, অর্থ সম্পাদক মোঃ মনিরুল হক, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ সবুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু রেজা’সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

​বক্তাদের আহ্বান ও ভবিষ্যৎ পরিকল্পনা ​কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, নরসিংদী দেশের অন্যতম প্রধান একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার কৃষকদের দোরগোড়ায় মানসম্মত ও ভেজালমুক্ত ক্রপ প্রোটেকশন বা ফসল সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হবে এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য।

​বক্তারা আরও উল্লেখ করেন আমরা কৃষি বিভাগের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করব, যেন সঠিক নিয়মে ও সঠিক পরিমাণে বালাইনাশক ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায় এবং পরিবেশের ক্ষতিও এড়ানো সম্ভব হয়।

সবশেষে, একটি গতিশীল ও আধুনিক কৃষি বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা