• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
কৃষির আধুনিকায়নের লক্ষ্যে পাটগ্রামে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের ইন্তেকাল নান্দাইলে কৃষক কৃষাণীদের দিনব্যাপী GAP সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত  পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ  নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

কৃষির আধুনিকায়নের লক্ষ্যে পাটগ্রামে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

পাটগ্রাম ( লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখূল আরিফিন, অংশীদার প্রকল্পের জ্যেষ্ঠ তদারকি রংপুর অঞ্চলের কর্মকর্তা অশোক কুমার রায়, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল প্রমুখ । বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ সমাবেশে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অনেক। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে সচেতন করা এবং প্রধানমন্ত্রীর কৃষি ও কৃষকদেরকে নিয়ে যে ভাবনা তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা