• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  ত্রয়োদশ সংসদে জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে – স্পীকার তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ঢেউটিন ও নগদ অর্থ পেল ৫ পরিবার 

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন উপজেলা গড়ার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে অর্জুন চর এলাকায় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আজ (২৯ মে) শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে অর্জুনচর এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের পরিচালনা করা হয়।

এতে উপজেলার কৃষকদলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অংশ নেন।

এ সময় তারা চন্দনবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন।

কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, মনোহরদী উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে মনোহরদী উপজেলা আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি সুরুজ মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, ইউপি সদস্য জিল্লুর রহমানসহ কৃষকদলের অর্ধশতাধিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা