• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন 

পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় ছয়জন মৎস্যচাষির মাঝে মাছ চাষের উপকরণ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপকারভোগী মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে প্রদর্শনী বাস্তবায়নের জন্য টেংরা, মনোসেক্স তেলাপিয়া ও বাটা মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে পেঁপে, কুল, কদবেল ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী মৎস্যচাষিরা।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে পুষ্টি ও পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা