• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে।

১৩ আগস্ট রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ (১৪ আগস্ট) শুক্রবার দুপুরে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ। এর আগে ১৫ জুন ৪২ জনকে গ্রেপ্তার করে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। কিশোরগ্যাংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারা দেশের মানুষদের জন্য জনদুর্ভোগ তৈরি হয়। ইতোমধ্যে ভৈরবের বেশ কয়েকটি ঘটনা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

আটকের খবরে সন্তানদের ছাড়িয়ে নিতে থানা চত্বরে অভিভাবক ভিড় করে। পরে বেলা সাড়ে ১২টায় অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা ও সতর্কতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা