• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জমি বিরোধের জেরে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হেলাল উদ্দিনের নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে রাজাবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিনের পরিবার।

জানা গেছে, উপজেলার পাঁচরুখি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে হেলাল উদ্দিন পার্শ্ববর্তী গ্রামের ইয়াকুব আলীর কাছ থেকে ১৯৯০ সালের দিকে ৪০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিনের ফুফাতো ভাই রাজাবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখিয়ে জমিটি নিজের দখলে রেখে ভোগ করে আসছিলেন। হেলাল উদ্দিনের নিজ নামে দলিল ও নামজারি থাকার পরেও জসিম উদ্দিন তাকে ভয়ভীতি দেখিয়ে আসছেন।

সম্প্রতি হেলাল উদ্দিন নিজের ৪০ শতাংশ জমি দখলে নিয়ে বোরো ও আমন ধানের চাষ করেন। এ নিয়ে হেলাল উদ্দিনের সঙ্গে জসিম উদ্দিনের কথাকাটাকাটি হয়। এ সুযোগে জসিম উদ্দিন কৌশলে নান্দাইল মডেল থানায় নিরীহ হেলাল উদ্দিনের পরিবার ও তার আত্মীয়-স্বজনের নামে মিথ্যা মাছ চুরির অপবাদ দিয়ে অভিযোগ দেন। বিষয়টি জানতে পেরে হেলাল উদ্দিনের পরিবার ক্ষোভ প্রকাশ করেন।

হেলাল উদ্দিন বলেন, আমার বাড়ি থেকে তার পুকুর প্রায় দেড় কিলোমিটার দূরে। আমি মাছ চুরি করব কেমনে? এমন মিথ্যা অভিযোগ কেউ করতে পারে জানা ছিল না। জমি নিয়ে বিরোধের কারণে জসিম উদ্দিন এমন গুজব ছড়াচ্ছে। এলাকার মানুষও এমন কথা বলবে না।

প্রতিবেশী আবু ছিদ্দিক বলেন,আমরা তো এলাকায় থাকি, শুনিনি তো মাছ চুরি হয়েছে। জমি নিয়ে বিরোধ তাদের মধ্যে, সেই সুযোগ ব্যবহার করে মিথ্যা অভিযোগ দিয়েছে।

জুলহাস মিয়া বলেন, জসিম উদ্দিন ৫ লাখ টাকার মাছ চুরির মিথ্যা অভিযোগ দিয়েছে। তার পুকুরেই তো ৫ লাখ টাকার মাছ নেই। আমাদের মিথ্যা ভাবে হয়রানি করার জন্যই সে এমনটা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা