• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
মেধায় সমৃদ্ধ হোক প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক সমাজ- মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান মাদক সেবনের অর্থ না দেওয়ায় বৈধ বালু ঘাটের ভেকু ভাঙচুর  মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন পাঠ্যবই থেকে পর্যটন, দেশ চেনার নতুন দিগন্ত নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ছানাউল্লাহ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কমিটিতে মোঃ ছানা উল্লাহকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ জসিম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ ইকবাল মিয়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ছানাউল্লাহ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা মোঃ ছানাউল্লাহ নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। মাদ্রাসার উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এডহক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা